হোম » সারাদেশ » সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

রবিউল হাসান লায়ন: সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে ও ডা. মিলি, ডা. মুনা  এবং ডা. শাহজাদীর নিঃস্বার্থ মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ওজিএসবি ও বাংলাদেশের সকল সোসাইটির চিকিৎসক বৃন্দের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. ইকবাল চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জামালপুরের সাধারণ সম্পাদক ডা. সাজদা-ই-জান্নাত তনু, গাইনি বিশেষজ্ঞ ডা. ফাকরিয়া প্রমূখ।
সমাবেশে বক্তারা রাজধানী ঢাকার সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই ডা. মুনা ও ডা. শাহজাদীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো মৃত্যুই কারো কাম্য নয়, কিন্তু জটিলতা এড়ানো যায় না। জটিল রোগীর চিকিৎসা করতে গিয়ে যদি চিকিৎসকরা হামলা-মামলার শিকার হয়, তাহলে চিকিৎসকরা আর জটিল রোগীর চিকিৎসা করতে সাহস পাবে না। এতে রোগীদের ভোগান্তি এবং মৃত্যুর হার বেড়ে যাবে।
এসময় বক্তারা গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের অবিলম্বে মুক্তির দাবি জানান এবং আগামী দুই দিন প্রাইভেট হাসপাতাল গুলোতে সকল ধরনের চিকিৎসা সেবা বন্ধ রাখার  ঘোষণা দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!