প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৩, ৪:০৭ অপরাহ্ণ
গাইবান্ধায় বধ্যভূমি সংরক্ষণের দাবিতে মানববন্ধন

শাহজাহান সিরাজ : গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন জেলার প্রধান এবং রাষ্ট্রস্বীকৃত বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে ১১ই জুলাই মঙ্গলবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন কার্যালয়ের সামনে ডিবি রোড গাইবান্ধায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বধ্যভূমি সংরক্ষণ কমিটি গাইবান্ধার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক গোবিন্দ লাল দাস, শিক্ষাবিদ মাজহারুল মান্নান, রনজিত বক্সিং সূর্য, গোলাম মারুফ মনা, জি এম চৌধুরী মিঠু, মোস্তফা মনিরুজ্জামান, রেবতী বর্মন, মনজুর আলম মিঠু, মোস্তাফিজুর রহমান মুকুল, নীলুফার ইয়াসমিন শিল্পী, আতিকুর রহমান বাবু প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.