হোম » সারাদেশ » ধুনটে অটোভ্যানের ধাক্কায় কৃষকের মৃত্যু 

ধুনটে অটোভ্যানের ধাক্কায় কৃষকের মৃত্যু 

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় নুর ইসলাম দুদু (৮৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১১ জুলাই সোমবার সকালের দিকে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর বাজার এলাকার গেদা বাসষ্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই গ্রামের সিজাব উদ্দিনের ছেলে। 
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নুর ইসলাম দুদু পেষায় কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। ঘটনার দিন সকালে গেদা বাসষ্ট্যান্ড নামক স্থানে অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া নেয়ার পথে বনানী নামক স্থানে নুর ইসলাম ওরফে দুদুর মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!