
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে স্টল ব্রীজ থেকে পানিতে লাফ দিয়ে অয়ন(২২) নামে এক যুবক নিহত হয়েছে।(১০ জুলাই) সোমবার বিকেলে উপজেলার শিমুলকান্দী ইউনিয়নের গোছামারা এলাকায় কোদালকাটি বিল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা। অয়ন পৌর শহরের জগন্নাথপুর এলাকার কাচাঁমাল ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে। অয়ন আগামী শুক্রবার স্পনসারে ইতালি যাওয়ার তারিখ ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, অয়নসহ তিন বন্ধু মিলে দুপুর দুইটায় গোছামারা স্টীল ব্রীজে নিচে গোসল করতে যায়। সেই সুবাধে ব্রীজ থেকে পানিতে একবার লাফ দিয়ে উঠলে দ্বিতীয়বার লাফ দিলে ব্রীজের উপরে থাকা ১১ শত কেবি বিদ্যুতের তারের সাথে লাগলে বিদ্যুতের শর্ট খেয়ে পানিতে ডুবে যায়। পরে পুলিশকে খবর দিলে তিন ঘন্টায় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ বিলের পানি থেকে উদ্ধার করা হয়।
এবিষয়ে ভৈরব নৌ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.নূরুল কবির সরকার জানায়,আমরা খবর পেয়ে বিকেল তিনটার সময় ঘটনাস্থলে আসি। স্রোতের কারণে প্রথমে আমরা তার মরদেহ খোজে পায়নি । পরে বিলের এক পাশে পানির নিচে তার মরদেহ কারেন্টের জালে পেছানো অবস্থায় পায় এবং পরে উদ্ধার করি।
ভৈরব থানার উপ-পরিদর্শক মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরিদের সাথে নিয়ে তল্লাশী চালিয়ে বিলের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে মরদেহের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান