হোম » সারাদেশ » বদলগাছীতে অনৈতিক কর্মকান্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে বিক্ষোভের মুখে সাময়িক বরখাস্ত

বদলগাছীতে অনৈতিক কর্মকান্ডে অভিযুক্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে বিক্ষোভের মুখে সাময়িক বরখাস্ত

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীর বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মানববন্ধন, অবরোধ ও বিক্ষোভের মুখে অনৈতিক কাজে লিপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেন
ম্যানেজিং কমিটির সভাপতি।

অভিযোগে জানা যায় উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের অফিস রুমে প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ মিঠু ও
সহকারী শিক্ষিকা রিফাত আরার অনৈতিক কর্মকান্ডের ভিডিও ফাঁস হয়।

গত ২ দিন পূর্বে ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে গত ৪ জুলাই স্থানীয় বনিক সমিতির সভাপতি শেখর, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বিচারের দাবী করে নওগাঁ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।

৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করেন এবং পারসোমবাড়ী বাজার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

নদীর ব্রীজ সহ বাজারের ভিতর সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় লিখিত অভিযোগের তদন্তে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস.এম জাকির হোসেন। তদন্তে এসে আন্দোলনরত শিক্ষার্থী ও এলাকাবাসীকে বলেন অভিযুক্ত শিক্ষক শিক্ষিকার অপরাধ অনুসারে প্রচলিত আইনে যে শাস্তি পাবে, সে ব্যবস্থা নেওয়া হবে।

জনগনকে শান্ত থাকার আহবান জানিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে এলাকাবাসী স্কুল গেট বন্ধ করে অতিরিক্ত জেলা প্রশাসককে অবরুদ্ধ করে।

এলাকাবাসীর দাবী অভিযুক্তদের স্থায়ী বহিস্কার করে তারপর যেতে হবে। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আলপনা
ইয়াসমিন গেলে তিনি সেখানে একই অবস্থায় আটকে পরেন।

পরিস্থিতি নিয়ন্ত্রনে নওগাঁ জেলা শিক্ষা অফিসার তাঁর অফিস কক্ষে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ,জা,ম শফি মাহমুদকে ডেকে নিয়ে বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ মিঠু ও সহকারী শিক্ষিকা রিফাত আরাকে সাময়িক বরখাস্ত করেন। তাৎক্ষনিক ভাবে বরখাস্তের সত্যতা নিশ্চিৎ করেন বদলগাছী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্যাহ আল মামুন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!