
বাংলাদেশীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় রুশ দূতাবাসের ডেপুটি চিফ একাতেরিনা সেমেনোভা। হজ পালনকারীদেরও শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় একাতেরিনা সেমেনোভা বলেন, ঈদুল আজহার ছুটি ভালো কিছু করার প্রতিশ্রুতি, সহানূভূতি, আত্ম-উন্নয়নের আকাঙ্ক্ষা ও আধ্যাত্মিক সমৃদ্ধি। ঈদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ধর্মীয় সহিষ্ণুতা বৃদ্ধি ও আন্তঃধর্মীয় সম্প্রীতি, অন্য ধর্মীয় বিশ্বাসের বৈচিত্র্যকে গ্রহণ ও সম্প্রদায়ের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন গড়ে তোলা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের মুসলমানরা যেভাবে বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের জন্য জড়ো হয় তা একাতেরিনাকে উল্লসিত করে।
বিভিন্ন প্রকার দাতব্য কার্যক্রম ও আতিথেয়তার মাধ্যমে প্রত্যেকে ঈদুল আজহার মূলভাব সম্পূর্ণরূপে অনুভব করতে পারে বলেও মনে করেন তিনি।
আরো বলেন, রাশিয়া লাখ লাখ মুসলমানের আবাসস্থল। এই হিসেবে বাংলাদেশসহ বিদেশী দেশগুলোর সঙ্গে মানবিক সম্পর্ক উন্নয়নে মুসলিম সম্প্রদায়ের অবদান প্রশংসাযোগ্য।
ঈদুল আজহার ছুটি সবার মাঝে শান্তি, সমৃদ্ধি ও সকল কষ্ট দূর করার শক্তি নিয়ে আসুক- উল্লেখ করে শুভেচ্ছা বার্তার সমাপ্তি টানেন একাতেরিনা সেমেনোভা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান