
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক চিঠিতে এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বুধবার (২৮ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়, ঈদুল আজহা সবার মধ্যে ত্যাগ, প্রীতি, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের অনুস্মারক হিসেবে কাজ করে। দু’দেশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয়পক্ষের মানুষের আত্মত্যাগে নির্মিত হয়েছে।
ঈদুল আজহার এ উৎসব দু’দেশের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান