
এম এ রাশেদ: বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ই জুন) সকালে বগুড়া জেলা পুলিশ আয়োজনে পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে ইদ উপহার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুমানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, বগুড়া জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম পিপিএম মহোদয়। ঈদ উপহার হিসেবে ১৪৭ জন সুবিধা বঞ্চিতদের প্রতিটি ব্যাগে করে ঈদ উৎসবে সামিল হওয়ার জন্য প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় সুবিধাবঞ্চিতরা ঈদ উপহার পেয়ে পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে সর্বদা সাধারণ জনগনের পাশে রয়েছে জেলা পুলিশ, বগুড়া।
পরে জেলা পুলিশ, বগুড়া’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম পুলিশ সুপার, বগুড়া মহোদয়। এ সময় তিনি পুলিশ লাইন্সে বিভিন্ন প্রজাতির আম গাছের চারা রোপন করেন।
এসময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান