
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দহতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়।
দিন ব্যাপী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের চেয়ারম্যান হিটলার হক।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দায়িত্বর টেক অফিসার নির্মল কুমার গোস্বামী র প্রতিনিধি বিপুল মাস্টার, মহিলা ইউপি সদস্য ১,২,৩ নং ওয়ার্ডের মালেকা বানু রুবি, ৪,৫,৬ নং ওয়ার্ডের ফাতেমা বেগম,৭,৮,৯ মাহফুজা বেগম, ইউপি সদস্য মুনছুর আলী, কেরামত আলী(আমিন), ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাইসুল ইসলাম সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা।
ইউপি চেয়ারম্যান হিটলার হক জানান, ভি.জি. এফ, কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১ হাজার ৭ শ ৭৯ জন পবিরারের মাঝে ১০ কেজি করে চাল সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন