
রুহিয়া সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় ট্রেনে কাটা পড়ে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুন) দুপুর ১২ টার সময় রুহিয়া থানাধীন সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম ১ নং রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত দারাজউদ্দীনের স্ত্রী।
জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত এলাকায় আসলে ট্রেনের ধাক্কায় রেল লাইনে কাটা পড়ে রহিমা বেগম। এতে বৃদ্ধা রহিমা বেগম মাথা আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
রুহিয়া রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে রহিমা বেগম নামের এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।
দিনাজপুর রেলওয়ে( জিআরপি)থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বিষয়টি জানা মাত্রই জিআরপি পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী বাকি কাজ সম্পন্ন করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল