
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের কল্যাণী এলাকায় বাড়ির পাশে ফুটবল খেলার সময় এই ঘটনা ঘটে।
নিহত যুবক মাহমুদুল হক হৃদয় (২১) কালিয়াহরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে বৃষ্টির শুরুতে বাড়ির পাশে ফুটবল খেলতে যায় হৃদয়। ফুটবল খেলার এক পর্যায়ে বজ্রপাত পড়ে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাত পড়ে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন