হোম » সারাদেশ » বাসাইল পৌর নির্বাচন: থানা প্রস্তুত রাখো ভোট চোর ধরার জন্য – বঙ্গবীর কাদের সিদ্দিকী

বাসাইল পৌর নির্বাচন: থানা প্রস্তুত রাখো ভোট চোর ধরার জন্য – বঙ্গবীর কাদের সিদ্দিকী

বাসাইল প্রতিনিধি,  টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের কৃষক শ্রমিক জনতালীগের মনোনীত প্রার্থী জনাব রাহাত হাসান টিপু (গামছা) এক পথসভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন “থানা প্রস্তুত রাখো ভোট চোর ধরার জন্য”।

সোমবার (১৯ জুন) বিকাল ৫টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, মেয়র প্রার্থী জনাব রাহাত হাসান টিপু (গামছা) সহ প্রমুখ। এসময় পথসভা জনসভায় পরিণত হয়, শহীদ মিনার পাঙ্গণ ছিলো গামছার কর্মী সমর্থকদের পূর্ন।

বঙ্গবীর তার বক্তব্য বলেন, নির্বাচন কমিশনার আমাদের কথা দিয়েছিল, আমি আশা করি কথা রাখার চেষ্টা করেছেন, আগামী পরশু (২১ জুন) আমি সারাদিন থাকবো, যেহেতু আমার কোন পথ নাই সেহেতু আমি সব জায়গায় যেতে পারি, যাদের পদ আছে দয়া করে বাসাইলের ত্রি সীমানায় আসবেন না, কোন নির্বাচিত প্রতিনিধি থাকার উপায় নাই । সঠিকভাবে নির্বাচন হলে, যে নির্বাচিত হবে আমরা তাকেই মেনে নেব।

আমি গামছার কর্মীদের বলব, ২১ তারিখ কেউ যদি ভোট নিয়ে জড়াজড়ি করে, তাকে ধরে থানায় দিবেন, যদি বিচার না হয় সেটা আমি দেখব, আমি নির্বাচন কমিশনার কে বলব, থানাকে যেন প্রস্তুত রাখে ভোট চোর ধরার জন্য, গরু চোর ছাগল চোর দরকার নাই।

শেষে বলেন, আমি সন্তুষ্ট এবার বাসাইলে নির্বাচনী প্রচারণা সুন্দর হয়েছে, মানুষের সেবা করার জন্য গামছায় ভোট দিন।

আগামী ২১ জুন টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পৌরসভার ১০ টি কেন্দ্রে ১৮ হাজার ৪৩৭ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করবেন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৫৩০ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ৯০৭ জন।

বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম আটল (নারিকেল গাছ), ও কৃষক শ্রমিক জনতালীগের বাসাইল উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু (গামছা) মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াসাধারণ সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিসলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!