
জয়পুরহাট প্রতিনিধি: আগামী ১৯ জুন বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে শহরের নতুনহাট এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ প্রস্তুতি সভার আয়োজন করে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, প্রধান বক্তা কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি দীপু সরকার ,রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, সাইদুর রহমান, কেন্দ্রীয় যুবদলের রাজশাহী বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, সহ ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান,জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুজন,যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহেল, সহ সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্বল, যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
সভায় জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলার, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ