
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল ধসে আরেফা আক্তার নামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়ায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আরেফা ওই গ্রামের মো. শাহাজানের মেয়ে। সে স্থানীয় আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আগে পাহাড়ের উপরে আরেফাদের বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করে পাহাড়ের মাটি বিক্রি করে দেয়। সেখানে একটি গর্ত হয়। আজ সেই গর্তে বসে খেলার সময় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ দেয়াল ধসে আরেফা চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল