প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৩, ৯:১৩ পি.এম
দাগনভূঞায় পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দাগনভূঞা কেন্দ্রীয় দূর্গা মন্দির কমপ্লেক্সে শনিবার (১৭ জুন) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণ রঞ্জন কুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুশেন চন্দ্র শীল, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক অনিল নাথ ও পৌর কাউন্সিলর মোহাম্মদ ফারুক প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলার সাবেক সভাপতি নিতাই চন্দ্র দাস, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিজন বিহারী ভৌমিক, দাগনভূঞা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মাষ্টার গোপাল চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নয়ন মজুমদার, সদস্য হারাধন চক্রবর্তী, ডাঃ প্রদীপ মজুমদার, পলাশ চন্দ্র দাস, মিশু নাথ, পূজা উদযাপন পরিষদ সিন্দুরপুর ইউনিয়ন সভাপতি হিমাংশু মজুমদার ও রাজাপুর ইউনিয়ন সভাপতি প্রণব মজুমদার। এসময় পূজা উদযাপন পরিষদ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাণ রঞ্জন কুরীকে সভাপতি ও বিজন ভৌমিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.