হোম » সারাদেশ » কিশোরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কিশোরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল ১১ ঘটিকায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন হলরুমে সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় এই বীজ ও সার বিতরণে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করার কথা থাকলেও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি অনিবার্য কারণবশত উপস্থিত থাকতে পারেননি। কিশোরগঞ্জ সদর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রাকিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার ফাহিমা আক্তার ফাহিম।
ইউপি চেয়ারম্যানবৃন্দ জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপকারভোগী কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।কৃষি বিভাগ জানিয়েছে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ১০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!