প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৩, ৮:০২ অপরাহ্ণ
ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৫ জুন ) ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার, রুহিয়া থানা, রামনাথ বাজার, মেসার্স বর্মন ফার্মেসিকে ৩,০০০ টাকা, রামনাথ বাজার, রতন মহন্ত মিষ্টি ভান্ডারকে ১,০০০ টাকা, মেসার্স দুই ভাই ট্রেডার্স কে ৩,০০০ টাকা, জরিমানা করা হয়। ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা সহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.