প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ
চন্দনাইশ দোহাজারী পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শহীদের মনোনয়ন ফরম জমা

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে আসন্ন পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক হাজী মোহাম্মদ শহীদুল ইসলাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গত ১৫ জুন উপজেলা নির্বাচনে অফিসারের কার্যালয়ে ফরম জমাকালে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, যুবলীগ নেতা জাগির হোসেন, মো. শফিউল আজম, উম্মর আলী, শহীদুল ইসলাম, সাংবাদিক যথাক্রমে, মো. আজিমুশ শানুল হক দস্তগীর, মো. আরফাত হোসেন, মুহাম্মদ জাবের বিন রহমান আরজু প্রমূখ।
উল্লেখ্য যে, চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভা ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সীমানা জটিলতার কারণে দীর্ঘ ছয় বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চন্দনাইশ উপজেলা ৮ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে দোহাজারী পৌরসভা ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত ৩১ মে তফসিল অনুযায়ী দোহাজারী পৌরসভায় আগামী ১৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়ন পত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.