
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে তিনটি চোরাই গরু সহ আব্দুল খালেক নামের এক আন্তঃজেলা গরুচোরকে পুলিশ আটক করেছে। আব্দুল খালেক নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িরভিটা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, আবুল খালেক আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য। বুধবার রাতে আব্দুল খালেক ও তার সহযোগী নন্দিগ্রাম উপজেলার বীরপলি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে তসলিম উদ্দিন ধুনট থানার রাঙ্গামাটি গ্রামের হযরত আলী জুয়েল নামের এক কৃষকের গোলায়ঘর থেকে তিনটি গুরু চুরি করে। চোরাই গরু গুলো নিয়ে পালিয়ে যাওয়ার পথে নান্দিয়ার পাড়া বাসষ্ট্যান্ড এলাকায় স্থানীয় জনগন তিনটি গরু সহ আব্দুল খালেককে আটক করে। এসময় তার সহযোগী তসলিম উদ্দিন পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ চোরাই গরু সহ আব্দুল খালেককে আটক করে । এবিষয়ে গরুর মালিক হযরত আলীর বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান