প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ণ
গরু পাটক্ষেত খাওয়া নিয়ে হামলায় দুজনের মৃত্যু

জাহিদ হাসান: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গরুতে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বজলু মালিথা (৪২) ও ভেলশ মালিথা (৪৩) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৪ জুন) বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।
পুলিশ, প্রতক্ষ্যদর্শীরা ও স্থানীয় সূত্রে জানা, বুধবার বিকালের দিকে নিহত বজলু মালিথার জমিতে সরদার গ্রুপের ফরিদ খশরুর গরু পাট খেয়ে ফেলে। এ নিয়ে দুক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। গরুতে পাট খাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে সরদার গ্রুপের লোকজন উজ্জ্বল সর্দারের নেতৃত্বে অসংখ্য লোকজন মালিথা গ্রুপের ওপর হামলা করেন। সর্দার গ্রুপের লোকজন গুলি করে, কুপিয়ে ও এলোপাথাড়ি মারপিট করে। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, গরুতে পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুজনের মৃত্যু হয়েছে। এঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.