প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৩, ৩:৩৫ অপরাহ্ণ
হোসেনপুরে ঈদুল আযহা উপলক্ষে গবাদি পশুর হাটের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধ: কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গবাদি পশুর হাটের শৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ জুন) সকাল ১১ ঘটিকায় হোসেনপুর থানা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় থানা পুলিশের পক্ষ থেকে গবাদি পশুর হাটের শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে যে সকল পরামর্শ দেওয়া হয়।জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থা।
সিসি ক্যামেরার ব্যবস্থা।পরিচয়পত্র সহ নিজস্ব ও পর্যাপ্ত ভলান্টিয়ারের ব্যবস্থা করা।ক্রেতা ও বিক্রেতাদের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা।রাস্তাঘাট ব্যতিরেখে খোলা ও নির্দিষ্ট জায়গায় হাট বসানো।
যানজট নিরসনের জন্য ভলান্টিয়ার নিয়োগ করা।বাজার কেন্দ্রিক কোন বিরোধ থাকলে পূর্বেই অবহিত করা।যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে আগাম তথ্য সরবরাহ করা।প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সহ সরকারি মোবাইলে তথ্য প্রদান করে সেবা গ্রহণ করা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, থানায় কর্মরত পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ। আরোও উপস্থিত ছিলেন স্থায়ী-অস্থায়ী সকল ধরনের গবাদি পশুর হাটের ইজারাদারগণ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.