হোম » সারাদেশ » শেখ হাসিনার বদন্যতায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় ………….মোজাফ্ফর হোসেন এমপি

শেখ হাসিনার বদন্যতায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় ………….মোজাফ্ফর হোসেন এমপি

রবিউল হাসান লায়ন:  জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদন্যতায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে সরকার। তিনি বলেন, বঙ্গবন্ধু সরকার চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উদ্যোগ নিলেও ৭৫ পরবর্তী সরকারগুলো এ ব্যাপারে কিছুই করেনি।
 মঙ্গলবার সকালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পুষ্টি সেবা সপ্তাহের সমাপনী  অনুষ্ঠানে এসব কথা বলেন।
জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত পুষ্টি সমন্বয় কমিটির সভায় এমপি আরও বলেন , ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারো নৌকায় ভোট চেয়ে এমপি আরও বলেন ,আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।
চলতি বছরের শেষে নির্বাচন। অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। আমরা কথা দিচ্ছি ২০৪১ সালে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে পাবেন।
জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান ও উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!