
মোস্তাফিজির, নাটোর জেলা প্রতিনিধি: নাটোর পৌরসভার ৮ নং ওয়ার্ড তেবাড়িয়া হাট সংলগ্ন যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করা হয়েছে।
১২ জুন সোমবার বেলা এগারোটার দিকে এই যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই যাত্রী ছাউনি উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।
এ সময় উপস্থিত ছিলেন ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়েশা আক্তার, ঠিকাদার জাহিদ হাসান মিন্টু, পৌরসভার কর্মকর্তা এবং ওই এলাকার জনসাধারণ। উল্লেখ্য বাংলাদেশ কুয়েত সরকারের যৌথ অর্থায়নে ৯,৫৮,০০০ টাকা ব্যয়ে নাটোর পৌরসভার বাস্তবায়নে ৮ নং ওয়ার্ড তেবাড়িয়া হাট সংলগ্ন যাত্রী ছাউনিটি জনসাধারণের জন্য খুলে দেয়া হলো।
দূর-দূরান্তগামী যাত্রীদের ভ্রমণসেবা নিশ্চিত করতেই নাটোর পৌরসভার এই যাত্রী ছাউনী।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান