
মেহেদী হাসান মামুন: ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহার ১০৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে প্রধান অতিথি হিসেবে এসব ল্যাপটপ তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে ডিজিটাল থেকে বাংলাদেশ এখন স্মার্ট দেশের পথে। আগামীর স্মার্ট বাংলাদেশে প্রযুক্তি জ্ঞানে দক্ষ হয়ে নেতৃত্ব দিবেন স্মার্ট নাগরিকরা। আর এ স্মার্ট নাগরিক গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরো আন্তরিক ও যত্নবান হতে হবে।
পরে ২০২১৪ সাল হইতে ২০২৩ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং সদ্য নিয়োগপ্রাপ্ত ৮২জন সহকারী শিক্ষকদের বরণ করে নেন এমপি শাওন।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ,কে এম কলিমুল্যা মনুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা