প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ
পিতা ও ভাইয়ের রক্ত আমার শরীরে বহমান আপনাদের সাথে বেঈমানী করবো না: এমপি সৈয়দা জাকিয়া নূর লিপি

শাহজাহান সাজু: জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন সংসদ সদস্য করে। আমি সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও সৈয়দ আশরাফুল ইসলামের বোন কিশোরগঞ্জ ১ সদর-হোসেনপুর আসনের সংসদ সদস্য হিসাবে একটি কথাই বলতে চাই সামনে জাতীয় নির্বাচন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
আমার পিতা সৈয়দ নজরুল নজরুল ইসলাম কখনো বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেন নাই, আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম কখনো শেখ হাসিনার সাথে বেইমানি করে নাই, আমিও কখনো জননেত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করব না। আপনাদের সাথেঊ বেইমানি করব না।
পিতা ও ভাইয়ের রক্ত আমার শরীরে বহমান।জননেত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে গেছেন।বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (১০ জুন) বিকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এসআরডি শামসুদ্দিন ভূঁইয়া এসআরডি স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ ১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, ক্রীড়া ব্যক্তিত্ব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক প্রমুখ। উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। ক্রীড়া মোদী হাজারো দর্শকবৃন্দ। প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন ও বক্তৃতা পর্বের পর অনুষ্ঠানের অতিথিরা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
পরে উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে আড়াইবাড়িয়া ইউনিয়ন বনাম গোবিন্দপুর ইউনিয়ন খেলায় অংশগ্রহণ করে। এতে ৪-০ গোলে গোবিন্দপুর ইউনিয়নকে পরাজিত করে আড়াইবাড়িয়া ইউনিয়ন বিজয়ী হয়।
ফুটবল ম্যাচ সমাপ্তির পর প্রধান অতিথি সংসদ সদস্য এসআরডি শামসুদ্দিন ভূঁইয়া স্কুল এন্ড কলেজের আইসিটি ভবনের উদ্বোধন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.