হোম » সারাদেশ » জামালপুরে রানাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের  মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী  বিতরণ

জামালপুরে রানাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের  মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী  বিতরণ

রবিউল হাসান লায়ন : জামালপুরের রানাগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ইটাইল ইউনিয়নের কান্দাপাড়ায় ভুক্তভোগী এসব পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
এসময় তিনি দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং  প্রধানমন্ত্রীর পক্ষে দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা ও আহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদানের আশ্বাস দেন।  আগামী দু-এক দিনের মধ্যেই এ সহায়তা প্রদান করা হবেও বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে জামালপুর থেকে ময়মনসিংহগামী ট্রাক সদর উপজেলার ইটাইল থেকে শ্রীপুরগামী একটি অটোরিকশার মধ্যে রানাগাছা এলাকয় সংঘর্ষ হয়। এ সময় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ সবাই আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরো ২ জনের মৃত্যু হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!