
হাবিবুর রহমানঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ কর্তৃক গৃহীত গ্রীণ উইক কর্মসূচির অংশ হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। শুক্রবার (৯ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এ কর্মসূচি পালন করা হয়। এসময় কর্মীরা পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলদ বৃক্ষরোপণ করে।
ছাত্রলীগ কর্মী জাফর বলেন, বিশ্বের পরিবেশ আজ নানাভাবে দুষণের কবলে আজ বিশ্বের কোটি মানুষ শঙ্কায় ধুকছে। অপেক্ষা করছে এক মহাপ্রলয়।বিশ্ব পরিবেশ দিবস সেই সংকটের কথাই আমাদের মনে করিয়ে দেয়। পরিবেশকে রক্ষার দ্বায়িত্ব মানুষেরই।
আরেক ছাত্রলীগ কর্মী শামীম হোসেন বলেন, শিক্ষা-শান্তি-প্রগতি ছাত্রলীগের মূলনীতি। এই ধারা বিকাশের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পৃথিবী সুন্দর পরিবেশ সৃষ্টিতে আছে থাকবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্লাস্টিক বর্জ্য অপসারণসহ সকল কাজ করে যাবে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা