
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি এবং ছবি দিয়ে পোস্টার বানিয়ে প্রচার করায় আনিছুর রহমান (২৮), নামে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৯ই জুন) সকালে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদি হয়ে শ্লীলতাহানি ও পর্নোগ্রাফি আইনে ওই প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে থানায় এ মামলা দায়ের করেন।
প্রাইভেট শিক্ষক হলেন, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ছোট এলাঙ্গী গ্রামের লোকমান হোসেনের ছেলে। সে পৌর এলাকায় অফিসারপাড়া একটি ভাড়া বাসা নিয়ে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়িয়ে আসছেন। ধুনট থানার মামলার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পারধুনট গ্রামের এক ছাত্রী উপজেলার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রাইভেট পড়ার সুবাদে বিবাহিত শিক্ষক আনিছুর রহমান ওই ছাত্রীর সাথে প্রেম ও ভালবাসার সম্পর্ক গড়ে তোলে।
এক পর্যায়ে স্কুল ছাত্রীকে কয়েক দফা অনৈতিক কাজের প্রস্তাব দেয় ওই বিবাহিত শিক্ষক। কিন্ত শিক্ষকের অনৈতিক প্রস্তাবে সাড়া দেয়নি স্কুল ছাত্রী। এ অবস্থায় গত (৪ই ফেব্রুয়ারী) ওই বাসায় প্রাইভেট পড়া শেষে সকাল ১০টার দিকে আনিছুর রহমান স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করে কৌশলে সেই দৃশ্য মোবাইল ফোনে ছবি তোলে। স্কুল ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার বাবা -মা কে জানায়।
এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান স্কুল ছাত্রীর তোলা নগ্ন ছবি দিয়ে পোষ্টার বানিয়ে গত বুধবার (৭ইজুন) এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বৈদ্যুতিক খুটির সাথে লাগিয়ে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে শিক্ষক আনিছুর রহমান পলাতক থাকায় এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, ছাত্রীর নগ্ন ছবি প্রাথমিক তদন্তে করে সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এবং আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত