
মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় চুরি করতে না পেরে অন্তঃসত্ত্বা গাভিসহ দুটি গরুকে কুপিয়ে মারার অভিযোগ। শুক্রবার ভোরের দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
বিষয়টি টের পেয়ে ‘চোরদের’ ধাওয়া দিলে গরুর মালিককেও কুপিয়ে আহত করা হয়। গরুগুলোর মালিক জহিরুল হক জানান, তিনি তিনটি গরু লালন-পালন করেন। ভোরে দিকে মুখোশধারী চার যুবক তার গোলায় থেকে গরুগুলো চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু চুরিতে ব্যর্থ হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গরুগুলোকে মারাত্মক জখম করে। এতে অন্তঃসত্ত্বা একটি গাভিসহ দুটি গরু মারা যায়।
“দুর্বৃত্তদের আঘাতে গরুগুলো চিৎকার করছিল। আমি ধাওয়া দিলে তারা আমাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।” গরু লালন-পালন করেই সংসারের খরচ চলে জানিয়ে জহিরুলের স্ত্রী শাহিন আক্তার বলেন, “মেরে ফেলা গাভিটি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। আহত অন্য গরুটিকে স্থানীয় পশু চিকিৎসক এনে তিন হাজার টাকা দিয়ে চিকিৎসা দেওয়া হয়।”
ঈদের আগে এমন ঘটনায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। এদিকে, চোরদের এমন কাণ্ডে মর্মাহত এলাকাবাসী এ ঘটনার বিচার দাবি করেন।
সোনাইমুড়ি থানার ওসি জিয়াউল হক মির জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের