প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাক হেলপারের মৃত্যু

মোঃ কবির হোসেন, সোনারগাঁ, নারায়ণগন্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মধুমতি ফিল্ম স্টেশনের সামনে ট্রাকের ধাক্কায় মোঃ মেহেদী হাসান(১৯) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন)সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা ট্রাক চালক সুমন জানান, আমরা রাজশাহী থেকে ট্রাকে আম ভর্তি করে চাঁদপুর দিকে যাচ্ছিলাম।সোনারগাঁ মধুমতি ফিল্ম স্টেশনের সামনে আসা মাত্রই অন্য একটি ট্রাক ওভারটেকিং করার সময় আমার ট্রাকের গেটে থাকা হেলপারের ধাক্কা লাগে এতে সে গুরুতর আহত হন।পরে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি রাজশাহী জেলার চারঘাট থানা মেরামতপুর গ্রামের জেনারেলের সন্তান,নিহত তিন ভাই সে ছিল সবার মধ্যে বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.