
জসীমউদ্দীন ইতি: ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ করা হয়েছে।
৫জুন সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, প্রাথমিক সহকারী কর্মকর্তা জাহিদ, হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসীমউদ্দীন ইতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন