প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ণ
তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান মামুন: ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার আয়োজনে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
ওসি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রী দের নিজেদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়।সর্বপরি বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.