
মোঃ শরিফ উদ্দিন: শেরপুরের নকলায় নাশকতা সৃস্টির জন্য জব্দকৃত ১৬ কন্টিনার বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হয়েছে। শুক্রবার বিকেলে নকলা থানা প্রাঙ্গনে বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ, পুলিশ পরিদর্শক তদন্ত ইস্কান্দার হাবিব, এসআই সাদ্দাম হোসেনসহ আরো অনেকে।
পুলিশ জানায়, বিগত ২০১৭ সালের ৬ নভেম্বর নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজারের একটি দোকান থেকে নাশকতা সৃস্টির জন্য রাখা ১৬ কন্টিনার বিস্ফোরক দ্রব্য পুলিশ জব্দ করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২