প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৩, ১১:১১ পূর্বাহ্ণ
রামুতে দেশীয় তৈয়ারি,১টি এলজি ও ৮০ রাউন্ড গুলি ও মোটর সাইকেলসহ ৩ জন কে আটক করছে পুলিশ

মোহাম্মদ খোরশেদ হেলালী: রামুতে দেশীয় তৈয়ারি ১ টি এলজি ও ৮০ রাউন্ড গুলি,নাম্বার বিহীন ১ টি মোটর সাইকেলসহ ৩ জন কে আটক করেছে পুলিশ।
২ ই জুন (শুক্রবার) দুপুর ১২.৪৫ মিনিটের সময় কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম নির্দেশনায় কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে মিজানুর রহমান,রামু থানার ওসি আনোয়ারুল হুসাইন,ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি এস আই ফয়েজুর রহমান,এ এস আই এ্যামিলন বড়ুয়া সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতুলি ফরেস্ট অফিস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন আটক করে,এ সময় আটককৃত দের কাজ থেকে একটি দেশীয় তৈয়ারি এলজি ও ৮০ রাউন্ড গুলি,নাম্বার বিহীন ১ টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন কচ্চপিয়া ইউনিয়নের ১ নম্বর ওর্য়াড়ের গিলাতলী এলাকার মৃত মোঃ ইসালামের ছেলে আবু নয়ন প্রকাশ সোনা মিয়া(৪৫),একই ইউনিনের গিলাতলী এলাকার মৃত কালা মিয়ার ছেলে আবদুল হাকিম(৪২)গর্জনীয়া ইউনিয়নের মাঝিরকাটা ৬ নং ওয়ার্ডের ওসমানের ছেলে মিজানুর রহমান ২৬) কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) মিজানুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র সহ তাদেরকে ৩ জন কে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.