হোম » সারাদেশ » জামালপুর যমুনায় নিখোঁজ যুবকের খোঁজে ডুবুরি দল

জামালপুর যমুনায় নিখোঁজ যুবকের খোঁজে ডুবুরি দল

রবিউল হাসান লায়ন: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নাজমুল হক (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১ জুন) সকালে এ ঘটনা ঘটে। নিখোঁজ নাজমুল পিংনা এলাকার লাল মিয়ার পুত্র।
স্থানীয়রা জানায়, সকালে নাজমুল যমুনা নদীতে গোসল করতে যায়।  গোসল করা অবস্থায় সে গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নাজমুলের সন্ধান শুরু করেন।
নাজমুলের কোনো সন্ধান না পেয়ে  জামালপুর ও সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে  খবর দেয় এলাকার লোকজন। দুপুর পর্যন্ত নিখোঁজ নাজমুলের সন্ধান পাওয়া যায়নি।
সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরওয়ার জাহান জানান, নিখোঁজ নাজমুলকে দুপুর ২টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এখনো উদ্ধার কাজ চলছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!