মোহাম্মদ হানিফ: বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।তামাক কোম্পানির কুটকৌশল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুনদের বাঁচাও- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে ১১উপজেলা পরিষদের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন, জেলা পরিষদের সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহার। ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের. অফিসার বিন্দু ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আলোচনা ধূমপান মাদকদ্রব্য গ্রহণ না করার নেশামুক্ত পরিবার, হোক আমাদেও অঙ্গিকার।
সভায় বক্তারা বলেন, তামাকের স্বাস্থ্যঝুঁকি ব্যাপক। বেশিরভাগ মানুষ জানেন তামাক গ্রহণে ক্যানসার হয় তবে আরও বেশ কিছু জটিল রোগের পেছনেও দায়ী তামাকের ব্যবহার।
তামাক ফুসফুস, হৃদপিণ্ড, রক্তনালী, প্রজনন অঙ্গ, মুখ, ত্বক, চোখ এবং হাড়সহ প্রতিটি অঙ্গের ক্ষতি করতে সক্ষম। ফুসফুস ক্যানসারের প্রায় ৮০ শতাংশ ধূমপানের কারণে হয়। এছাড়া মুখ, স্বরতন্ত্র, গলা, খাদ্যনালী, কিডনি ও ক্যানসারের ঝুঁকি রয়েছে।
এছাড়া তীব্র লিউকোমিয়ার ঝুঁকিও বাড়ায় তামাকের ব্যবহার। এখন পর্যন্ত সিওপিডির প্রধান কারণ ধূমপান। সিওপিডিতে ফুসফুসের ছোট নালিগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে রোগীর শ্বাসকষ্ট হয়।
এর কোনো নিরাময় নেই ওষুধে কিছুটা উপসম হয় মাত্র। দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস ধূমপানের ফলে হয়। শ্বাসনালী ফুলে যায় সাথে দীর্ঘস্থায়ী কাশি থাকে। সময়ের সাথে সাথে সমস্যা ব্যাপক আকার ধারণ করে নিউমোনিয়া হতে পারে। সকল এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করেন
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন।
তামাকের ব্যবহারে আরেকটা ভয়ানক রোগ হলো এমফিসেমা। ফুসফুসের ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু থলির দেওয়াল ভেঙে পরিমাণে কম এবং বড় বড় থলি তৈরি হয়। ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়। রোগীর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। প্রায়ই শ্বাস নিতে অক্সিজেন মাস্কের প্রয়োজন পড়ে।
এটিও নিরাময় হয় না। তবে ধূমপান ছেড়ে দিলে এবং চিকিৎসা নিলে কিছুটা উপসম হয়। ধূমপান কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষতি করে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। হার্র্ট ডিজিজ, উচ্চ রক্তচাপের কারণও ধূমপান।
তিনি আরও বলেন আমার জানা মতে এই অনুষ্ঠানে অনেকে ধূমপান করে না অফিসারবৃন্দ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন এর অনুষ্ঠান শেষ করেন ।