
রায়হানুল ইসলাম: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩০ মে মঙ্গলবার বগুড়া জেলা বিএনপি আয়োজনে ড্যাব বগুড়া জেলা শাখার সার্বিক সহযোগিতায় শহরের দত্তবাড়িস্থ শহীদ জিয়াউর রহমান এ্যাজমা কেয়ার হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন এবং অসহায় গরীব দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর-০৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, জেলা মহিলাদলের সভানেত্রী লাভলী রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(১) ভিপি সহিদ-উন-নবী সালাম, সাংগঠনিক সম্পাদক(২) ভিপি কেএম খাইরুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল(৩), সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপি নেতা এনামুল কাদির এনাম, শেখ তাহাউদ্দিন নাহিন, সাইদুজ্জামান শাকিল, বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, শহীদ জিয়াউর রহমান এ্যাজমা কেয়ার হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আমিনুল ইসলাম দেওয়ান সজল, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, বগুড়া শহর যুবদলের আহবায়ক আহসান হাবীব মমীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা