
এম এ রাশেদ: বগুড়া জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
রবিবার (২৮ই মে) উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়।

প্যারেড পরিদর্শনকালে তিনি শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এ সময় তিনি অফিসার ও ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরবর্তীতে তিনি সকলকে পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব তানভীর হাসান, সহকারী পুলিশ সুপার, শিবগঞ্জ সার্কেল, বগুড়া।
পরিশেষে পুলিশ সুপার মহোদয় বগুড়া জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন, যানবাহন শাখার বিভিন্ন গাড়ি পরিদর্শন, রেশন স্টোর এবং পুলিশ লাইন্সের অভ্যন্তরে সযত্নে লালিত দুষ্প্রাপ্য আম ও ড্রাগন ফলের পরিদর্শন ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বগুড়া জেলা পুলিশের সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা