প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৩, ৬:২০ অপরাহ্ণ
জামালপুরে কেন্দুয়ায় প্রকৃতি ও জীবন ক্লাব এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন: "সবুজে সাজাই বাংলাদেশ "এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে জামালপুর সদর উপজেলার কেন্দুয়ায় প্রায় ৫ শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাববের সমন্বয়ক সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন। বৃক্ষরোপণ কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, সায্যাদ আনসারী, মো. বজলুর রহমান, সদস্য রবিউল হাসান লায়ন, শামীম হোসেন, সজল জামান, এম কাওছার সৌরভ, সুজাউর রহমান রানা, রাহুল আহমেদ প্রমূখ।
বৃক্ষরোপণ কর্মসূচীতে বক্তারা বলেন, আবহাওয়া, জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষের অবদান অপরিসীম। এসময় বৃক্ষরোপণের জন্য গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি সকলকে বেশি বেশি করে বৃক্ষরোপণ করার আহবান জানান তারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.