
জেএম.মমিন: ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোঃ আব্দুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷
শনিবার (২৭ মে) সকাল ৭ টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের ৯নং ওয়ার্ডে ঠাকুর বাড়ীতে এ ঘটনা ঘটে ৷ সে ওই গ্রামের অটো রিক্সা চালক মোঃ বজলু ঠাকুরের ছেলে ৷
নিহতের মামা মোঃ ফারুক জানান, আব্দুল্লাহ সকাল বেলা ঘুম থেকে উঠে বাবা মায়ের সাথে খেলছিল ৷ এক পর্যায়ে তার বাবা ফজলু অটো রিক্সা নিয়ে বের হয়ে যান এবং তার মা ঘরের মধ্যে কাজে ব্যস্ত হয়ে পড়েন ৷
এসময় মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘাটলা দিয়ে নেমে পুকুরে পড়ে যায় ৷ অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায় ৷ পরে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ৷ তার এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম ৷
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৷

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল