
সহদেব সূত্রধর সায়ন: প্রকৃতি ও জীবন ক্লাব টাঙ্গাইল শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে টাঙ্গাইল পুলিশ লাইস-এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. লুৎফুন নেছা বারি, অধ্যাপক তরুণ ইউসুফ, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান শিশির, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়কারী মুসলিম উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ জানান, টাঙ্গাইলে এই ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে অন্তত পাঁচ হাজার গাছের চারা রোপণ করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা