
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের চার লেন ও জয়পুরহাট মোকামতলা সড়কের অসমাপ্ত কাজের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দীন হোসেন ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অসমাপ্ত সড়কের কাজ দ্রুত সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন হুইপ স্বপন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান