
মো:তারিকুর রহমান: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অদ্য ২৪.০৫.২০২৩ বিকাল ১৫:০০ ঘটিকায় জীবননগর থানার আয়োজনে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে জনসচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে জীবন নগর থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা, চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম ইশা, আন্দুলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম (মোক্তার), বিট অফিসার এসআই(নিঃ)/মোঃ জাহাঙ্গীর আলম, সহকারি বিট অফিসার এএসআই(নিঃ)/সোহেল রানা, জীবননগর থানা, চুয়াডাঙ্গাসহ সাংবাদিকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার-ফোর্সগণ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ