হোম » সারাদেশ »  ঠাকুরগাঁওয়ে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা 

 ঠাকুরগাঁওয়ে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা 

মোঃ ইসলাম: ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঠাকুরগাঁও  সদর উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঐ দিন  ঠাকুরগাঁও   সদর উপজেলার, খেকীডাঙ্গি বাজার, মেসার্স আবুল হোসেন স্টোরকে ৫,০০০ টাকা, নিউ হেলথ কেয়ার কে,৩,০০০ টাকা, মেসার্স মা ট্রেডার্স কে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
 ঐ দিন ঠাকুরগাঁও  সদর উপজেলার   বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়  থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোঃ শেখ সাদী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!