
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।শনিবার (২০ মে) দিনগত রাতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত ব্যবসায়ী মিজানুর রহমান মিজান (৬৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার টি এ রোড, থানা ব্রিজ (ফকিরাপুল) এলাকায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের জোনাল প্রতিনিধি ছিলেন।
নিহত ব্যবসায়ীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত সোয়া ৯টার দিকে ভৈরব উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় একটি বাসে ওঠতে চেষ্টা করেন মিজানুর রহমান।
এ সময় বাসটির হেলপার মিজানকে বাসে উঠতে না দিয়ে নিচে ফেলে দেন। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল