
গোলাম রব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ডালম্বা-পাইকপাড়া রাস্তার কাপেটিং কাজের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় এ কাজের উদ্ধোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
প্রায় ১৬ লাখ টাকা ব্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সরকার টেডিং হাউজ কতৃক কাপেটিং কাজের উদ্ধোধনী সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা প্রকৌশলী অফিসের কার্যসহকারী বিকাশ দেবনাথ, ঠিকাদার সোহাগ সরকার, ইউপি সদস্য হেলাল উদ্দীন, আওয়ামীলীগের নেতা মেছের আলী, মোজাহার হোসেন প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ