প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৩, ১০:৩৮ এ.এম
হরিপুরে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা দিলেন, ভাইস চেয়ারম্যান পুষ্প
![]()
জসীমউদ্দীন ইতি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোররা বসলগাঁও গ্রামে ১৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেছেন হরিপুর উপজেলা আওয়ামীলীগ এর সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল কাইয়ুম পুষ্প।
গতকাল শুক্রবার বিকালে আগুনে পুড়া বাড়িগুলোতে গিয়ে তাদের হাতে এসব পূর্ণ সামগ্রী বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন, হরিপুর সরকারি কলেজের প্রভাষক আজিজ উদ্দিন, আমগাঁও ইউনিয়ন কৃষক লীগ নেতা আমিনুল ইসলাম, হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসীমউদ্দীন ইতি, ইউপি সদস্য মোবাশের, বেলালউদ্দীন, মোকসেদুল, কুতুব উদ্দিন, রুয়েল, সিরাজুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী বৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.