প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৩, ১১:৫৩ পি.এম
স্মার্ট শিক্ষার্থীরাই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে – এমপি শাওন

মেহেদী হাসান মামুন: ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন,দেশজুড়ে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হয়েছে। গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরা এখন দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। স্মার্ট শিক্ষার্থীরাই শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
শুক্রবার সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভবন ও পাঠাগার উদ্বোধনী এবং ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।
চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ কিরন, উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু,থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.