প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৩, ১১:৪৬ পি.এম
বন্য হাতির আক্রমন রোধে জামালপুরে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

রবিউল হাসান লায়ন: বন্য হাতির আক্রমন থেকে জালমাল ও ফসল রক্ষায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার সাঁতানীপাড়া ও কামালপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ও শ্রীপুরের বালিয়ামারী এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বন্য হাতির অনুপ্রবেশ ঠেকাতেই মূলত এ বৈঠকের আয়োজন করা হয় জানান জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমন থেকে জানমাল ও ফসল রক্ষায় জামালপুরসহ তিন জেলার ২৬টি স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি ও বিএসএফ এর ক্যাম্প কমান্ডারা বন্য হাতির আক্রমন রোধ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। এসময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদেরকে নিয়ে সচেতনতামূলক সভারও আয়োজন করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.