প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৩, ১১:১৭ এ.এম
জামালপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রবিউল হাসান লায়ন: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জামালপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়মী লীগ।
বুধবার সকালে জেলা আওয়ামী লীগ দর্লীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কার্যালয় প্রাঙ্গণে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে ঐ দিন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.